শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

দীঘিনালায় যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ এক মাদক কারবারি আটক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিন, ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির বিভিন্ন উপকরণসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা ৯ মাইল গোলছড়িতে অবস্থিত একটি পরিত্যক্ত জুমঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (দা বেবি টাইগার্স) এর একটি টিম ও দীঘিনালা থানার পুলিশের একটি দল।

দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় সবুজ কুমার দে (২৯) নামের এক যুবককে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব ফটিকছড়ি এলাকার মধু সুদন দে ও তরু বালা দে দম্পতির ছেলে।

অভিযানকালে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০টি ইয়াবা ট্যাবলেট (যার একটি ভাঙা অবস্থায় ছিল) এবং ইয়াবা প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *