বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বরকলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

‎বরকলে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
‎আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বাদ জোহর ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল আরম্ভ হয়।বরকল উপজেলা বি এনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়
‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান,জেলা সদস্য মোহাম্মদ দিদারুল আলম  সহ জেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
‎এছাড়াও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বি এনপির সহ সভাপতি আব্দুল হালিম,তমির আলী, সুলতান আহমদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব পান্না মিয়া,যুগ্ম আহবায়ক রুহুল আমীন, খলিলুর রহমান,মোহাম্মদ হানিফ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
‎অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম গন ধর্মীয় আলোকে বক্তৃতা রাখেন।
‎দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ এবং পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াসিন আলী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *