বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

আলীকদমে নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক ও ভিডিও প্রদর্শন

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও ভিডিওচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ওয়াইহ্লা কারবারী (মার্মা) পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেদ।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন শাহ, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দীন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রায় ২০০ থেকে ২৫০ জন গ্রামবাসী।

উঠান বৈঠকে সাধারণ ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি, গোপন ব্যালটের গুরুত্ব এবং গণভোটের উদ্দেশ্য ও তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক সহজভাবে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করা। তারা নারী ভোটার, নতুন ভোটার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উঠান বৈঠকে উপস্থিত অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোট বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক, ভিডিও প্রদর্শন ও প্রচারমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *