শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শনে সেক্টর কমান্ডার

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি, বান্দরবানঃ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্তৃক ভোটকেন্দ্র পরিদর্শন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী এবং বৃত্তি প্রদান

২০ জানুয়ারি ২০২৬ তারিখ  বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর,কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বান্দরবান কর্তৃক বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার থানচি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় ১নং রেমাক্রি এলাকাধিন, রেমাক্রী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সেক্টর কমান্ডার দুর্গম ও পাহাড়ি অঞ্চলে অবস্থিত উক্ত বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি একজন এতিম ও অভিভাবকহীন পাহাড়ি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এ সময় সাথে ছিলেন ৩৮ বিজিবি,বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে সেক্টর কমান্ডার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি কর্তৃক এ ধরণের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *