মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
Notice :

মাটিরাঙ্গাতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
oplus_2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাবেক মেয়র বাদশা মিয়া ভিলার সামনে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা।
মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ওয়াদুদ ভুঁইয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সততা ও উন্নয়নমুখী ভূমিকা খাগড়াছড়িবাসীর কাছে সুস্পষ্ট। যারা শুধু নির্বাচনের সময় ভোট চাইতে এলাকায় আসেন, নির্বাচন শেষে জেলার বাইরে অবস্থান করেন—তাদের মিষ্টি কথায় ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, যে প্রার্থী সুখে–দুঃখে এলাকায় থাকেন, জনগণের পাশে থাকেন এবং অভিজ্ঞ; এমন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, পাশাপাশি খাগড়াছড়ির সব সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবু আহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা, উপজেলা মহিলা দলের নেত্রী মনোয়ারা, অশোকারমা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *