বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান ডিসির

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

কক্সবাজারের জেলা প্রশাসক মোহা. আব্দুল মান্নান বলেছেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন ব্যতিক্রমধর্মী হবে এবং নির্বাচন পরিচালনায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নির্বিঘ্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল ভোটারকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ আমানত, যা কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, ভয়ের কোনো কারণ নেই। দায়িত্ব পালনে সাহস ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। রাষ্ট্র সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম. শিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. আসিফ মাহমুদ মিনহাজ এবং কক্সবাজার বিজিবি (৩৪ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক মো. হায়দার আলী। ব্রিফিং অনুষ্ঠানে দুইজন অতিরিক্ত প্রিজাইডিং অফিসারসহ মোট ৩৮ জন প্রিজাইডিং অফিসার অংশ নেন।

এর আগে সকালে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা। এ সময় তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সকল প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচনী দায়িত্বকে উৎসবমুখর পরিবেশে রূপ দিতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক বিন্যস্ত এ কর্মশালায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সাত শতাধিক কর্মকর্তা অংশ নেন। বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা নির্বাচন কর্মকর্তারা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী জানান, ঈদগাঁও উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৭৩৩ জন এবং নারী ভোটার ৪৫ হাজার ৬৭৮ জন। প্রশিক্ষণে ভোট কেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুতি, ভোটগ্রহণ ও গণনা পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, নির্বাচনী উপকরণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তির অপব্যবহার রোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

এদিকে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার বিজিবি (৩৪ ব্যাটালিয়ন)-এর একটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে ৮০ জন বিজিবি সদস্য অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে ঈদগাঁও এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *