বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

নির্বাচনী প্রচারণায় জনসমাগম: নাইক্ষ্যংছড়িতে বিএনপি প্রার্থীর পথসভা ও জনসভা

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন।

সকালে বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলায় প্রথম পথসভার মাধ্যমে প্রচারণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ক্যাংগারবিল আথুইমং পাড়া, আলীক্ষ্যং এলাকায় পথসভা এবং করলিয়ামুরা হয়ে বাইশারী হেডম্যান চাক পাড়ায় গিয়ে চাক সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী।

বিকেলে দক্ষিণ বাইশারী খেলার মাঠে বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি এবং সঞ্চালনা করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মিলটন ও সাশৈপ্রু চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বিত উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি জেলা পরিষদে দায়িত্ব পালনের সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপির ঘোষিত বিভিন্ন কর্মসূচির কথাও বক্তব্যে স্থান পায়।

অন্যান্য বক্তারা দেশের নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং দলের প্রার্থীর পক্ষে জনসমর্থনের আহ্বান জানান।

জনসভাকে কেন্দ্র করে বাইশারী বাজার এলাকায় মানুষের উপস্থিতি বাড়ে। সভাস্থলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আয়োজক ও প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *