মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

আইন-শৃঙ্খলা রক্ষায় পানছড়িতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।।

দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *