মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
Notice :

বিয়ারৗং অনাথ আশ্রমের ত্রিবার্ষিক সাধারণ সভা ও ১১তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা–খাগড়াছড়ি সড়কের ৯ মাইল ত্রিপুরা পাড়ায় অবস্থিত বিয়ারৗং অনাথ আশ্রমের ৩৩ বছর পূর্তি উপলক্ষে ত্রিবার্ষিক সাধারণ সভা ও ১১তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

আশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, আশ্রমের আজীবন সদস্য অমৃত লাল ত্রিপুরা এবং স্থানীয় হেডম্যান গরেন্দ্র লাল ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “আমরা যদি সবাই মিলে এই আশ্রমকে আগলে না রাখি, তাহলে আমাদের অনাথ ও দুস্থ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। এই আশ্রমের উন্নয়নের জন্য বরাদ্দ প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
এ সময় তিনি আশ্রমের তহবিলে পাঁচ লক্ষ টাকা অনুদান এবং ৫০টি কম্বল প্রদানের ঘোষণা দেন।

বিশেষ অতিথি মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। শিক্ষার অগ্রগতির জন্য এ ধরনের আশ্রমগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, নেতৃত্বের ঘাটতির কারণে ত্রিপুরা জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।

অমৃত লাল ত্রিপুরা বলেন, অনাথ আশ্রমের সার্বিক উন্নয়নে ঐক্য ও সম্মিলিত উদ্যোগ আরও সুদৃঢ় করতে হবে।

আশ্রম কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নারী কার্বারী অঞ্জলী ত্রিপুরা, বিনন্দ ত্রিপুরা এবং বৃহত্তর নয় মাইল য়াক বাকসা কমিটির সভাপতি রাতুল ত্রিপুরা।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আশ্রমের আবাসিক শিক্ষার্থী ও খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পাশকৃত দোলনা ত্রিপুরা। তিনি বলেন, “এই আশ্রমে থাকার সুযোগ না পেলে আমার পড়াশোনা করা সম্ভব হতো না। এখন এই আশ্রমই আমার অভিভাবক।”

সভায় ত্রিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আশ্রম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র কিশোর ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি গনেশ চন্দ্র ত্রিপুরা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পরিমল জ্যোতি ত্রিপুরাকে সভাপতি ও চন্দ্রকিশোর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মণীন্দ্র লাল ত্রিপুরা।

কাউন্সিল পর্ব শেষে তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শক্তিপদ ত্রিপুরা ও কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ একদল উদ্যমী তরুণের মানবিক উদ্যোগে বিয়ারৌং অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য, অনাথতা, অশিক্ষা ও সামাজিক প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলাই এ আশ্রমের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *