April 16, 2026, 1:36 pm
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি।।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৩টায় শেষ হয়। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রতিবন্ধকতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আহমদ কবির।

তিনি জানান, ভোটগ্রহণ শেষে একই দিন রাত সাড়ে ৯টায় ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কক্সবাজার ও চকরিয়া—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৪৩ জন। এর মধ্যে ৮৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা উচ্চ ভোটার উপস্থিতির ইঙ্গিত দেয়।

এবারের নির্বাচনে পৃথক তিনটি প্যানেলে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেলগুলো হলো—
অ্যাডভোকেট আব্দুল মান্নান–অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা পরিষদ,
অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন–অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী পরিষদ এবং
অ্যাডভোকেট বদিউল আলম সিকদার–অ্যাডভোকেট নুরুল হুদা পরিষদ।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।