মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী
Notice :

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ৫ লাখ টাকা জরিমানা

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পাহাড় কাটার ঘটনায় মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আলীকদম সেনা জোনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। সেনা জোন সদর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বে পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে স্ক্যাভেটর ব্যবহার করে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় দুইজন ব্যক্তিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত যানবাহন আলীকদম থানা পুলিশের সহায়তায় থানার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আলীকদম সেনা জোন সূত্র জানায়, পাহাড়ের পরিবেশ, নিরাপত্তা ও শান্তি রক্ষায় পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *