বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৬ু২০২৮) সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লামা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সাঙ্গুর প্রতিনিধি বেলাল আহমদ নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক কর্ণফুলীর প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) এবং লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা)।

নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি), সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর) এবং সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার)।

এদিকে নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম, লামা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেমসহ স্থানীয় সাংবাদিকরা।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন ঘিরে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা এ কাজে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *