
বান্দরবান জেলার আলীকদমে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দুইটি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) এই কার্যক্রমের নেতৃত্ব দেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী। তিনি নয়াপাড়া ইউনিয়নের ১০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানার শিক্ষার্থীদের উন্নতমানের ইফতার ও সেহরীর জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক এবং সম্প্রীতিমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
আলীকলম ব্যাটালিয়ন বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি পাহাড়ি ও স্থানীয় সম্প্রদায়কে মানবিক সহায়তা দিয়ে আসছে।