বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
Notice :

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক।।

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এম.পি.’র সঙ্গে সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)- এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদী সহযোগিতা ও বিভিন্ন প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। উভয় পক্ষই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *