বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বান্দরবানে নিজ বাড়িতে অগ্নি দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের আগুনে দগ্ধ হয়ে হ্লানুচিং মারমা (৪৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১২ এপ্রিল) বেলা ২টায় বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত হ্লানুচিং মারমা (৪৬) ওই এলাকার মেদোক মারমার মেয়ে।স্থানীয় সূত্রে জান যায়, নিহত হ্লানুচিং মারমাদের বাড়ি পাড়া থেকে একটু দূরে হওয়ায় ওই দিকে তেমন কারো যাওয়া আসা নেই। তবে আজ দুপুরে হঠাৎ তাদের বাড়িটিতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ারসার্ভিস ও পুলিশে খবর দেয়। স্থানীয় ও ফায়ারসার্ভিসের কয়েকঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হ্লানুচিং মারমার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা আরও জানায়, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক  ভারসাম্যহীতায় ভুগছিলেন এবং বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পোড়া বাড়িতে তল্লাশি করে বাথরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়দের বরাত তিনি আরও বলেন, হ্লানুচিং মারমা গত ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকার লোকজনকে মারধর করতে দৌড়াতেন। এছাড়া সকালেও তার মা-বাবাকে মেরে ঘর থেকে তাড়িয়েছেন বলে এলাকাবাসীরা এমন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *