রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩
Notice :

বেতছড়ি হিলফুল ফুজুল (প্রবাসী) সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

দেশ ও দশের সেবায় নিয়োজিত অন্যতম সামাজিক সংগঠন বেতছড়ি হিলফুল ফুজুল (প্রবাসী) সংঘের পাঁচজন সম্মানিত সদস্য প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করায় সংগঠনের পক্ষ থেকে তাদের উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

​গত ১১ এপ্রিল, শনিবার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর বেতছড়ি খাদিজাতুল কুবরা (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​সংবর্ধিত সদস্যরা হলেন- মুহাম্মদ আকরাম হোসেন, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নুরুল ইসলাম এবং মুহাম্মদ বাবলু।

 

​সংগঠনের সভাপতি মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব। হিলফুল ফুজুল সংঘের এই নিবেদিতপ্রাণ সদস্যরা প্রবাসে থেকেও সংগঠনের প্রতিটি সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় সম্মুখসারিতে থেকে ভূমিকা পালন করেছেন। তাদের সশরীরে উপস্থিতি সংগঠনের কাজকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

 

​সংবর্ধিত সদস্যরা সংগঠনের এই উষ্ণ ভালোবাসা ও সম্মানে অভিভূত হয়ে পড়েন। তারা জানান, প্রবাস জীবনের দীর্ঘ ক্লান্তি শেষে দেশে ফিরে সংগঠনের এমন আন্তরিক অভ্যর্থনা তাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও আর্তমানবতার সেবায় সংগঠনের সাথে আরও সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

​উল্লেখ্য, বেতছড়ি হিলফুল ফুজুল সংঘ দীর্ঘ সময় ধরে এলাকায় শিক্ষা বিস্তার ও সেবামূলক কাজের মাধ্যমে স্থানীয়দের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে প্রবাসী সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনের মানবিক কার্যক্রমগুলো সফলভাবে পরিচালিত হয়ে আসছে। তাদের স্থায়ী প্রত্যাবর্তনে সংগঠনের কর্মী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *