শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা বান্দরবানে দুর্গম রেমাক্রীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত অর্ধশতাধিক খাগড়াছড়ির গুইমারায় খাল খননের কাজেই ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা মানিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দুর্গম পাহাড়ে উন্নয়নের নতুন দিগন্ত পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত একমাত্র ঝুলন্ত সেতুর টেকসই সংস্কারের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত ৩৮ বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার; আটক ১ রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতিতে আবারও নেতৃত্বে বাঘাইছড়ির সন্তান এডভোকেট রহমত উল্লাহ বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার
Notice :

চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

এম এ বাবুল, প্রতিনিধি:

চট্টগ্রামের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল লিমিটেডে “Scientific Seminar on Measles & Clinical Discussion” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) দুপুর ২টায় হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

সেমিনারে হাম (Measles) রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিশু রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, সহযোগী অধ্যাপক ডা. সেলিনা হক, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক শিকদার, সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুস সালাম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের ডিরেক্টর কমপ্লায়েন্স ডা. সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, গাইনী বিশেষজ্ঞ ডা. তফিকুর নাহার মোনা, পার্কভিউ হসপিটালের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. আশরাফুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মোহাম্মদ নুরুল আলম সহ পার্কভিউ হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের  সিনিয়র মেডিকেল অফিসারগন। স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পার্কভিউ হসপিটাল নিয়মিত এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *