বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার রাজস্থলীতে চুলার আগুনে জুমচাষীর ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ দুর্গম পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত লামায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ বাঘাইছড়িতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ নাইক্ষ্যংছড়ির ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দুই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার বরকলের ভুষনছড়ায় বিজিবির শিক্ষা সহায়তা: কম্পিউটার ও আর্থিক অনুদান প্রদান গুইমারায় দুই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি
Notice :

বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূঁইয়া, রাজপুত্র চসিং প্রু বনি, বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সরকার ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, অনলাইন খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং ভূমি সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহণসহ বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। এর ফলে জনগণের সময় ও ব্যয় কমেছে এবং দালালনির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে।

বক্তারা আরও বলেন, ভূমি অফিসসমূহে কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাপনা চালুর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান সহজ হয়েছে। পাশাপাশি ভূমি জরিপ কার্যক্রমে জিআইএস, স্যাটেলাইট ম্যাপিং ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে ভূমির সঠিক পরিমাপ ও তথ্য সংগ্রহ আরও নির্ভুল হচ্ছে। এসব উদ্যোগ ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

গত ১৯ মে থেকে সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও ভূমি সেবা মেলা শুরু হয়। মেলায় স্থানীয় জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *