বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার রাজস্থলীতে চুলার আগুনে জুমচাষীর ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ দুর্গম পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত লামায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ বাঘাইছড়িতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ নাইক্ষ্যংছড়ির ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দুই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার বরকলের ভুষনছড়ায় বিজিবির শিক্ষা সহায়তা: কম্পিউটার ও আর্থিক অনুদান প্রদান গুইমারায় দুই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি
Notice :

খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে ২০২৬) সকালে শহরের মহাজন পাড়া থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শুভ দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মিরাজ উদ্দীন, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রায় তিন দশক অতিবাহিত হলেও এর মৌলিক বিষয়গুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। তারা দাবি করেন, বিগত সরকারগুলোর আমলে চুক্তি বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান হয়নি।

বক্তারা বর্তমান সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ভূমি সমস্যার সমাধান এবং চুক্তির অবশিষ্ট ধারাগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা ও সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিও তুলে ধরেন।

সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন ছাত্র, যুব, নারী ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *