শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

বরকলের ভুষনছড়ায় বিজিবির শিক্ষা সহায়তা: কম্পিউটার ও আর্থিক অনুদান প্রদান

Reporter Name

বরকল উপজেলা সংবাদদাতা।।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে ভুষনছড়া আইডিয়াল কলেজে একটি কম্পিউটার ও ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং ভুষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় শিক্ষা সহায়তা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

এ কর্মসূচি Border Guard Bangladesh এর আওতাধীন 12 Border Guard Battalion পরিচালিত চলমান সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *