বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার রাজস্থলীতে চুলার আগুনে জুমচাষীর ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ দুর্গম পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত লামায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ বাঘাইছড়িতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ নাইক্ষ্যংছড়ির ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দুই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার বরকলের ভুষনছড়ায় বিজিবির শিক্ষা সহায়তা: কম্পিউটার ও আর্থিক অনুদান প্রদান গুইমারায় দুই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি
Notice :

রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী সংবাদদাতা।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ু২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাঙামাটির রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এতে মোট ৩ হাজার ৭৮৩টি হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার সহায়তা পেয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১নং ঘিলাছড়ি, ২নং গাইন্দ্যা এবং ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ট্যাগ কর্মকর্তা এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ঘিলাছড়ি ইউনিয়নে ১ হাজার ২৩৩ জন, গাইন্দ্যা ইউনিয়নে ১ হাজার ২৫১ জন এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ১ হাজার ৩০০ জন করে মোট ৩ হাজার ৭৮৩ জন পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এই সহায়তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে মুসলিম পরিবারের পাশাপাশি হিন্দু ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসহায় পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের সহায়তা কর্মসূচি দুঃস্থ পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে এবং সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *