বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান রাজস্থলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, ৩ ইউনিয়নে উপকারভোগী ৩ হাজার ৭৮৩ পরিবার রাজস্থলীতে চুলার আগুনে জুমচাষীর ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ দুর্গম পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত লামায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ বাঘাইছড়িতে ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ নাইক্ষ্যংছড়ির ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দুই দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার বরকলের ভুষনছড়ায় বিজিবির শিক্ষা সহায়তা: কম্পিউটার ও আর্থিক অনুদান প্রদান গুইমারায় দুই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি
Notice :

লংগদুতে গৃহবধূ ও তিন বছরের শিশুসন্তান নিখোঁজ, ১১ দিনেও সন্ধান মেলেনি

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মো. গোলামুর রহমান,লংগদু উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩নং ওয়ার্ড থেকে এক গৃহবধূ ও তার তিন বছরের শিশুসন্তান নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজের প্রায় ১১ দিন অতিবাহিত হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।

নিখোঁজ গৃহবধূর নাম হাফসা (২২) এবং তার তিন বছর বয়সী সন্তান। এ ঘটনায় দুই দিন পর লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী আজিজুল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে শুক্রবার বিকেলে হাফসা ও তার সন্তান বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজের বিষয়ে আজিজুল বলেন, ঘটনার দিন বিকেলে তিনি চৌমুহনী বাজারে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে জানান, তার স্ত্রী বাসায় নেই। এরপর তারা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। তিনি আরও জানান, পারিবারিক বিরোধের কারণে বিষয়টি প্রাথমিকভাবে স্ত্রীর পরিবারকে জানানো হয়নি, তবে পরে থানা পুলিশের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারে।

এদিকে নিখোঁজ হাফসার বড় ভাই আক্কাস আলী অভিযোগ করে বলেন, তাদের পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমার জেরে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তার বোনকে নিখোঁজের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটনের দাবি জানান।

অন্যদিকে স্থানীয়দের দাবি, এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্রুত সময়ের মধ্যে গৃহবধূ ও শিশুসন্তানকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন, স্বামীর পক্ষ থেকে জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। মা ও শিশুকে উদ্ধারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *