মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

একমাত্র ঝুলন্ত সেতুর টেকসই সংস্কারের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

টেকসই সংস্কারের অভাবে চরম ঝুঁকিতে পড়েছে ‘সিম্বল অব রাজস্থলী’ খ্যাত রাঙামাটির রাজস্থলী উপজেলার একমাত্র ঝুলন্ত সেতুটি। সেতুটির পাটাতনের কাঠ ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীসহ শতশত স্থানীয় জনসাধারণ।

সেতুটি ১নং ঘিলাছড়ি ইউনিয়ন এবং উপজেলা সদরের ২নং গাইন্দ্যা ইউনিয়নের হাজার হাজার মানুষের সংযোগস্থল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোমলমতি শতশত শিক্ষার্থীরা এটি ব্যবহার করে থাকে। এছাড়াও এলাকার বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যমও এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  দীর্ঘদিন টেকসই এবং বড় কোনো সংস্কার না হওয়ায় সেতুর মূল পাটাতন নড়বড়ে হয়ে গেছে। বিভিন্ন অংশের কাঠ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি এড়াতে আমরা আপাতত সেতুটি স্বল্প পরিসরে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। তবে বড় কোনো বাজেট না আসা পর্যন্ত এই সেতুর স্থায়ী ও টেকসই সংস্কার সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা জানান, জোড়াতালির সংস্কার না করে দ্রুত বড় বাজেটের মাধ্যমে সেতুটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা জরুরি। এতে করে উপজেলার হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি ও জীবনঝুঁকি দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *