মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

সালথায় মাদকসহ আটক ৩, মূল হোতা অধরা

Reporter Name

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা বাউশখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে চক্রটির মূল হোতা এখনও অধরাই রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার এসআই মো. আবু কাওসার সবুজের নেতৃত্বে বাউশখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথকভাবে ৬০০ গ্রাম, ৩৫০ গ্রাম ও ২৫০ গ্রামসহ মোট ১২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সালথা উপজেলার বল্লভদী গ্রামের মুরাদ খন্দকারের ছেলে শওকত খন্দকার (৪৬), কেশারদীয়া গ্রামের মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে মো. জামাল মোল্লা (৪৪) এবং বাউশখালী গ্রামের জহুর খাঁর ছেলে ফরিদ খাঁ (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউশখালী এলাকায় মাদক নিয়ন্ত্রণে মশিউর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ভূমিদখল, ডাকাতি, মারামারি ও অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। অত্যন্ত কৌশলী হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

সোমবারের অভিযানে মশিউর বাহিনীর দুই সদস্যসহ মোট তিনজন আটক হলেও মূল হোতা মশিউর রহমান পালিয়ে যায়। এর আগে বাউশখালী এলাকায় মাদক সরবরাহ করতে এসে র‍্যাব-এর হাতে দুই নারী গ্রেফতার হলেও তখনও ধরা পড়েননি তিনি।

অনুসন্ধানে আরও জানা যায়, উখিয়া (কক্সবাজার), কুমিল্লা ও ঢাকা হয়ে বাউশখালী এলাকায় মাদকের চালান আসে। এই চক্রের সঙ্গে রুস্তম খা, সেন্টু ফকির, জেলেখা বেগম, ফরিদ খা ও শওকত খন্দকার জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের মাধ্যমে প্রতিদিন প্রায় অর্ধলাখ টাকার মাদক বেচাকেনা হয়।

এদিকে, মাদক চক্রের প্রভাবের কারণে স্থানীয় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *