বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকার সমাজবাসীর মানববন্ধন

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় আবুল কাশেম আরকানী কর্তৃক ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে। ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ সামনের সড়কে ফাইতং বড় মুসলিম পাড়া এলাকাবাসী এ মানববন্ধন করেন। এতে সমাজের শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য জাফর আলম ও ডা. নজরুল ইসলাম, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. বাদশা। এর আগে গত ৩ নভেম্বর ২০২৫ মাদ্রাসার পানি ট্যাংক চুরি, মাদ্রাসার দেওয়াল ভাঙ্গা ও গাছ কাটার অভিযোগ তুলে মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক আবুল কাশেম আরকানী বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক ছোটন ও সদস্য নজির আহমদের বিরুদ্ধে মামলা (সি.আর মামলা নং ৪২৩/২০২৫) করেন। মামলায় ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কাশেম আরকানী যে অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন, সে অভিযোগ মোটেও সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত আবুল কাশেম আরকানী মাদ্রাসার পরিচালক ছিলেন। অদক্ষতার কারণে মাদ্রসার শিক্ষার মান ভেস্তে গেলে পরিচালনা কমিটি ও এলাকাবাসী তাকে পথ থেকে অব্যাহতি চাই। মূলত এ কারণে ক্ষিপ্ত হয়ে আবুল কাশেম আরকানী মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলাটি দায়ের করেন। আমরা এ মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা। আরও ০৫টি দাবী জানান ১. বর্তমানে সারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করিতে হইবে।২. মাদ্রাসায় কোন রোহিঙ্গা আরসা সদস্য শিক্ষাকতা করতে পারবে না। ৩. মাদ্রাসা পরিচালনার জন্য জাবাবদিহি মূলক কমিটি গঠন করতে হবে।৪. মিথ্যা মামালা দায়ের করার জন্য সমাজের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ৫. সর্বশেষ আগামী ৭২ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করিতে হইবে।অন্যথায় এলাকাবাসী আরও কঠিন কর্মসূচি গ্রহণ করিতে বাধ্য থাকিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *