বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় পাহাড় কাটার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড খাগড়াছড়িতে হালদা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন বিলাইছড়িতে ইউএনও হাসনাত জাহান খানের বিদায় সংবর্ধনা রাঙামাটিতে জমজমাট লিচুর বাজার, ৩২০ কোটি টাকার উৎপাদনের আশা খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা শুরু, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বারোপ পানছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লামায় বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা বাঘাইছড়িতে ভূমিসেবা মেলার উদ্বোধন পানছড়ি উপজেলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’  অনুষ্ঠিত রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে রামগড়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত  প্রাকৃতিক খাবারে লালন-পালন, ১২ লাখ দাম হাঁকা মাটিরাঙ্গার ‘সম্রাট’ এখন আলোচনায়  বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Notice :

ঈদগাঁওয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথাযথভাবে লবণ প্রয়োগ বিষয়ে ঈদগাঁও উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে, ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এতিমখানার চামড়া সংগ্রহকারী প্রতিনিধি ও কষাইরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নবাগত ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা।
প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানোর কৌশল, চামড়ার গুণগত মান বজায় রাখা, সংরক্ষণের পদ্ধতি এবং যথানিয়মে লবণ প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) ডাঃ মোঃ শহিদুল ইসলাম তালুকদার। তারা অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক বিভিন্ন দিক তুলে ধরে চামড়া নষ্ট হওয়া রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *