
এসময় বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ৩০ কার্টুন ৩০০ প্যাকেট ভারতীয় ইজিলাইট সিগারেট জব্দ করে ২৭ বিজিবি। জব্দকৃত সিগারেট এর বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে জানাযায় বিজিবি।
বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান চলমান থাকবে।