শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত “আইজিপি শিক্ষাবৃত্তি” প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় জেলা সদরের পুলিশ লাইন্স হাই স্কুল অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল থেকে জিপিএ-৫ অর্জনকারী ৬ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই একজন মানুষকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেয়। বর্তমান প্রজন্মকে মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন, পুলিশ লাইন্স পরিচালনা পর্ষদের সদস্য ডা. এম এন হাসানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *