বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম

মো. ইসমাইলুল করিম প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা–৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব পটিয়া চলতি বছর মানবিক ও সমাজ সেবা মূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জেলার ১৯টি ক্লাবের মধ্যে বেস্ট ক্লাব এবং ক্লাবের সভাপতি বিশিষ্ট লেখক ও সংগঠক এপেক্সিয়ান মো. আলমগীর আলম লাভ করেছেন বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। গত ১২ ডিসেম্বর চট্টগ্রামের ফয়েস লেক সি ওয়ার্ল্ড হলে অনুষ্ঠিত জেলা–৩ এর ৪৫ তম শাহ আমানত এপেক্স কনভেনশন-এ এই সম্মাননা পদক প্রদান করা হয়।কনভেনশনে জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এপে. মো. আরিফ খান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সিএমজেএফ।বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এস. এম. হাসান আলী, পিএইচডি, ড. এ. এস. এম. শওকতুল ইসলাম শওকত, পিএইচডি।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্নর ও পিএনপি রিজোয়ান শাহিদী, পিএনপি রুহুল মঈন চৌধুরী, এনআইআরডি সুপঙ্কর বড়ুয়া, এনএডি এপে. মোহাম্মদ আদনান হোসেন অনি, এনইডি মোহাম্মদ সুমন হোসেন তালুকদার, জেলা–২ গভর্নর বশির আহমেদ সূফী মনি কনভেনশন কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি আলমগীর আলম একজন মানবিক দায়িত্বশীল ও দূরদর্শী নেতা।

তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা ও মানবসেবায় অগ্রণী ভূমিকার ফলেই এপেক্স ক্লাব অব পটিয়া আজ জেলার সেরা ক্লাবে পরিণত হয়েছে এবং একটি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গ্রহণকালে এপেক্সিয়ান আলমগীর আলম বলেন দায়িত্বশীল হলেই সফলতা অর্জন করা সম্ভব। আমার এই অর্জন আমার একার নয়, এটি এপেক্স ক্লাব অব পটিয়ার সকল সদস্যের নিয়েই আমার এ সম্মিলিত অর্জন। মানুষেরজন্য কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। সকলের সহযোগিতা নিয়ে সামনে আরও সফলতা অর্জনে কাজ করতে চাই।তিনি এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃত্ব, জেলা গভর্নরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সম্মান ক্লাবের সকল সদস্যকে উৎসর্গ করেন।পরে অতিথিবৃন্দ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *