
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার রানীরহাট বাজারে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী-এর নেতৃত্বে মিছিলটি রানীরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে রানীরহাট সিএনজি স্টেশন এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউছুপ চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করছেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হওয়া উচিত। একই সঙ্গে সুশৃঙ্খল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইউছুপ চৌধুরী অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক অস্থিরতার সময় ব্যবহৃত কিছু অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ কামনা করেন তিনি। অন্যথায় বিষয়টি নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর, যুগ্ম আহ্বায়ক গাজী জসিম, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা দিদার আলম, মুহাম্মদ দেলোয়ার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন।
এ ছাড়া কর্মসূচিতে রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইমরুল হাসান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর, পারুয়াসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ সভাস্থলে সমবেত হন।