সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে গৃহকর্তা ও পরিবারকে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শিক্ষা ও মানবিক সহায়তা বিতরণ রাঙ্গুনিয়ায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রামু সোনালী অতীত ফুটবল লীগে চ্যাম্পিয়ন সত্যব্রত বড়ুয়া স্মৃতি দল রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায়
Notice :

রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ১০টার দিকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল আঙিনা ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযান শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বিস্তার রোধে সবাইকে যার যার অবস্থান থেকে নিজের বাড়ি, কর্মস্থল এবং আঙিনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। একই সাথে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *