
থানচি প্রতিনিধি।।
বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দৈনিকের এক সাংবাদিক।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ ও দৈনিক আলোকিত পাহাড় পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহীদ।
এ সময় ওসি কানন সরকার বলেন, *“সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের ভালো-মন্দ দিক ফুটে ওঠে এবং আমাদের ভুল-ভ্রান্তি সংশোধনে জনসচেতনতা তৈরি হয়। আমি ওসিগিরি করতে আসিনি, আপনাদের সঙ্গে নিয়ে জনসাধারণের সেবা করতেই এসেছি। থানা আমার একার নয়, এই থানা সবসময় সাংবাদিকদের জন্য উন্মুক্ত।”*
তিনি আরও বলেন, পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা আরও সহজ ও কার্যকর হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ২০২৬ সালের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।