মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকের ঢল

বশির আহমেদ, বান্দরবান।

বশির আহমেদ, বান্দরবান।
বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশে পাহাড়প্রিয় পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পর্যটননগরী বান্দরবান। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তমাতুঙ্গীসহ প্রায় সব দর্শনীয় স্থানেই দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়।

পাহাড়, নদী, ঝর্ণা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে চাঁদের গাড়িতে চড়ে কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাচ্ছেন। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও নীলদিগন্তসহ বিভিন্ন স্পটে ভ্রমণপিপাসুদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

ছুটির সময়ে বান্দরবান ভ্রমণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। তাদের ভাষ্য, ব্যস্ত যান্ত্রিক জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে পাহাড়ের পরিবেশ অনন্য।

এদিকে পর্যটকদের আগমনে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টে শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এমন জমজমাট পর্যটন মৌসুমে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবান জেলা হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জানান, তিন দিনের ছুটিকে ঘিরে বিপুল সংখ্যক পর্যটক বান্দরবানে এসেছেন। পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দর্শনীয় পয়েন্টে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, বান্দরবানে সারা বছরই পর্যটকদের আগমন ঘটে। ছুটির দিনগুলোতে এই সংখ্যা আরও বেড়ে যায়। পর্যটকরা যেন নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *