মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি
Notice :

দক্ষিণ-পূর্ব সীমান্তে বিজিবির অভিযান: ২৮ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ

কাপ্তাই প্রতিনিধি।।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে পরিচালিত অভিযান ও কার্যক্রম নিয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের বিনোদন কক্ষে এ ব্রিফিং করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ নিয়মিত অভিযান পরিচালনা করে ২৯ জন আসামিসহ ৫৮ লাখ ৭৯ হাজার ১৩৫ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ২৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৬৮৪ টাকা মূল্যের অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে। এতে মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় **২৮ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮১৯ টাকা**।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদকের বিস্তার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে নিয়মিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে বিজিবি।

চলতি বছরে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮১৫ বোতল বিদেশি মদ, ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেনসিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, ৪৪৪.৫১৩ কেজি গাঁজা ও ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট। এছাড়া সীমান্ত এলাকা থেকে ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল আটক করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক জানান, চোরাচালান বিরোধী অভিযানে কাঠ ও বাঁশ, ভারতীয় থ্রি-পিস, প্রসাধনী সামগ্রী, সাবান, কীটনাশক, শুঁটকি, বিদেশি সিগারেট, ন্যাপি, চিনি, রসুন, জিরা, চা পাতা, কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গি নৌকাসহ চোরাচালান পণ্য বহনকারী বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে।

অস্ত্র চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, ১টি শর্ট গান, ১টি ৯ এমএম পিস্তল (যুক্তরাষ্ট্র), ১টি ৮ এমএম পিস্তল (ভারতীয়), ১টি এসএমজি (এম-৪ এ-১), ২টি ম্যাগাজিন, ৫০০ গ্রাম গান পাউডার এবং হাসুয়া ও দাসহ প্রায় ৫০০টি দেশীয় অস্ত্র।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *