মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি
Notice :

ঘন কুয়াশা ও ঠান্ডার দাপটে দীঘিনালায় বাড়ছে শীতের তীব্রতা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
Oplus_16908288

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাঝারি থেকে ঘন কুয়াশা দেশের বিভিন্ন অঞ্চলের মতো দীঘিনালাতেও বিস্তার লাভ করেছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি থাকছে। ঠান্ডা বাতাস ও সূর্যের আলো কম থাকায় শীত আরও তীব্র মনে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দারা। কুয়াশার কারণে সকালের কাজে বের হতে দেরি হচ্ছে, অনেক জায়গায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে করে কর্মজীবী মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের প্রকোপ কমার সম্ভাবনা নেই। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘন থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণসহ অসহায় মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *