বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক পরিষদ নির্বাচন: সন্তু লারমাকে পদত্যাগের আহ্বান, চ্যালেঞ্জ করছেন এ এইচ এম ফারুক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি চেয়ারম্যান পদে সন্তু লারমার বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এইচ এম ফারুক বলেন, ১৯৯৮ সালে পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে প্রায় ২৮ বছর ধরে বিনা নির্বাচনে দায়িত্ব পালন করা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এটি পার্বত্য অঞ্চলের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, “যদি আপনার জনসমর্থন থাকে, তবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নিন। দীর্ঘদিন ধরে বিনা নির্বাচনে দায়িত্ব পালন না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই উচিত।”

এ এইচ এম ফারুক জানান, নির্বাচনের আয়োজন করা হলে তিনি নিজেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এছাড়া তিনি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে সকল জনগোষ্ঠীর ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজনের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *