বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আলীকদমে বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি
‎‎বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে শুভ বড়দিন উপলক্ষে দুর্গম ও সুবিধাবঞ্চিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলীকদম সেনাজোনের আওতাধীন ছোটবেতী চাকনাপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি পিএসসি-এর নেতৃীত্বে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মাঝে ৪০ টি কম্বল এবং ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
‎
‎লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পারস্পরিক সম্প্রীতি,আস্থা ও সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি,নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মো. এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি,পাহাড়ি বাসিন্দা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎
‎স্থানীয় জনগণ জানান, এধরনের মানবিক সহায়তা স্থানীয় মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *