বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১

ইসিতে আপিলে খাগড়াছড়ি-২৯৮ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা তাঁদের মনোনয়ন ফিরে পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইসি এ সিদ্ধান্ত দেয়।

সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় সামান্য ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তাঁর মনোনয়ন বাতিল করেছিল। আপিলের পর ইসি মনোনয়ন বৈধ ঘোষণা করে। তিনি এক শতাংশ সমর্থন নেওয়ার বিধান বাতিলের দাবি জানান।
দীনময় রোয়াজা বলেন, ব্যাংক সংক্রান্ত একটি ছোট সমস্যার কারণে আপিল করতে হয়েছিল; প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ইসি তাঁর মনোনয়ন বৈধ করেছে।

এর আগে যাচাই-বাছাই শেষে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়; তিনজন ইসিতে আপিল করেন। ইসির সিদ্ধান্তে খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *