বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি::

অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকরে মাদক কারবারের অপরাধে আসামী ০১। মোঃ ইউনুছ (২৮), পিতা- মৃত আক্কাস আলী, মাতা- সুফিয়া খাতুন, স্থায়ী সাং- মাইনী, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মিরাজ (৩৪), পিতা- চান মিয়া, মাতা- মিনার খাতুন, স্থায়ী সাং- মাইনী, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। পিন্টু শীল (৩০), পিতা- জহুর লাল শীল, মাতা- সবিতা শীল, সাং- আসামবস্তি, জহুর লালের বাসা, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ জাহাঙ্গীর আলম (২৯), পিতা- মৃত আবুল কালাম, মাতা- আছিয়া বেগম, সাং- পার্বত্য উন্নয়ন বোর্ডের পিছনে, নিচের রাস্তা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।

জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- হাসপাতাল এলাকা, ০৯নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের অপরাধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আসামী মোঃ শরীফ (২৯), পিতা- আবদুল সত্তর, মাতা- মিনা বেগম, স্থায়ী সাং- এসপি অফিসের পিছনে উন্নয়ন বোর্ড এলাকা, নিচের রাস্তা, ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *