বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে আরও উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্যমন্ত্রী বলেন, “বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনীয় স্থানগুলোতে নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা, মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।” তিনি বলেন, “পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আরও বাড়াতে হবে। পর্যটকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হলে পার্বত্য এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মন্ত্রী আরও বলেন, “বান্দরবানের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কে সোলার লাইট স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে। একই সঙ্গে স্থানীয় দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নাগরিকদের দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর সংকট নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়াসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *