বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা রাজস্থলীতে ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ লামা উপজেলা থেকে ভূমি নিবন্ধন কার্যক্রম প্রত্যাহার বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন ধনশৌ মারমার পল্টন ট্র‍্যাজেডির সুষ্ঠু বিচার দাবি, ঈদগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলাফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দীঘিনালা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে  র‍্যালি ও আলোচনা সভা ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

গুইমারাতে শীতার্তদের মাঝে বিজিবি–সিপকসের কম্বল বিতরণ

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
??????????

খাগড়াছড়ির গুইমারাতে তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)। যৌথ উদ্যোগে বুধবার সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে অন্তত দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো. মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর উদ্যোগে অসহায় নারীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এতে সেক্টর কমান্ডারের সহধর্মিণী ও সিপকসের সহ-সভানেত্রী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *