সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

গুইমারায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তাঁরা। তারা আরও বলেন, সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান, খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিন উল্লাহসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নির্ভুলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *