বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা সংবাদদাতা।।
থানচি উপজেলাুএ পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থানচি থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত শনিবার (২৩ মে) দুপুরে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা হিসেবে পরিচিত বিজয় বড়ুয়া পাশের একটি ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ওই শিশুর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

রাতে শিশুটি অসুস্থতা ও ব্যথার কথা পরিবারকে জানালে ঘটনাটি প্রথমে প্রকাশ পায়। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্তের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোপর্দ করে। পরে উত্তেজিত জনতা বিচারের দাবিতে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করেছে।

বাংলাদেশ পুলিশ বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আটক রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *