বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়িতে ফ্রান্স প্রবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ফ্রান্স প্রবাসী সুমন চৌধুরীর নিজস্ব অর্থায়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই মানবিক কর্মসূচির আওতায় সোনাইছড়ি ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় বৌদ্ধ বিহারের ভান্তেদের মাঝেও শীতের কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান প্রবাসী সুমন চৌধুরী। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই দুর্গম পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষ তীব্র শীতের কষ্টে ভুগছেন। এমন পরিস্থিতিতে প্রবাসীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে।
কম্বল পেয়ে উপকারভোগী মংলা অং মার্মা বলেন, “পাহাড়ি এলাকায় শীত অনেক বেশি। এই কম্বল আমাদের জন্য খুবই উপকারে এসেছে।” অপর উপকারভোগী হাসু মিয়া বলেন, “এই শীতের মধ্যে এমন সহায়তা পেয়ে আমরা খুব খুশি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করি।”
এলাকাবাসী জানান, প্রবাসী সুমন চৌধুরীর এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *