বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৩৪ ব্যাটালিয়নের উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর ব্যবস্থাপনায় তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি উপস্থিত থেকে আনুমানিক ৪০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া ও রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, শিশুদের জন্য ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়।

এ সময় নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান ও ৩০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়। পাশাপাশি তিনটি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ ও ২৮০টি নূরাণী কায়দা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *