বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায়

পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী এবং পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাসার। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ইউএনও ফারহানা নাসরিন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। এ সময় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ শীর্ষক ব্যানারের সামনে অংশগ্রহণকারীরা চারা হাতে নিয়ে কর্মসূচির উদ্বোধনী ছবি তোলেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সড়কের পাশের খালি জায়গা এবং পাহাড়ি ঢালসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *