বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বরকলের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সমর কান্তি চাকমার পাশে দাঁড়াল ছোটহরিণা বিজিবি

বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্ব হারানো সমর কান্তি চাকমার পাশে দাঁড়িয়েছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

গত ২৬ ডিসেম্বর শুক্রবার বরকল উপজেলার হরিণা জোনের আওতাধীন দুর্গম জিরারখামার এলাকায় সমর কান্তি চাকমার বসতবাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তার বসতবাড়িসহ ঘরের সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে সমর কান্তি চাকমা ও তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে এবং তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে বাধ্য হয়।

ঘটনার খবর পাওয়ার পরপরই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ১২ বিজিবি ছোটহরিণা জোন। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবে গত ২৯ ডিসেম্বর সোমবার ছোটহরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সমর কান্তি চাকমাকে বসতবাড়ি পুনর্র্নিমাণের জন্য তিন বান ঢেউটিন, শীত নিবারণের জন্য কম্বল, নগদ অর্থসহ আনুমানিক ৪৫ হাজার টাকার সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, হরিণা জোন বিজিবি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় রয়েছে। বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব হিসেবে মনে করে। দুর্গম পার্বত্য এলাকা ছোটহরিণাসহ বিভিন্ন স্থানে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *