বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বান্দরবানে মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা এবং মতবিনিময় সভা মঙ্গলবার লেমুঝিড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামালুসাই।

সভায় চেয়ারম্যান অধ্যাপক থানজামালুসাই বলেন, “বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার ৭ উপজেলায় ও ৩৪ ইউনিয়নের বিভিন্ন পর্যটন স্পটে প্রতিদিন অসংখ্য পর্যটক ভ্রমণে সমিতির সদস্যরা বিভিন্ন যানবাহনের মাধ্যমে সহায়তা প্রদান করছে। পর্যটন শিল্পের বিকাশে একতা এবং সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। প্রতিটি ভাল কাজ আমাদের জেলার সুনাম বৃদ্ধি করবে।”

সভাপতি মো. নাছিরুল আলম জানান, সমিতি বান্দরবানের একটি পুরনো সমিতি এবং এর সদস্য সংখ্যা প্রায় ৪০০ জন। দীর্ঘদিন কোনো স্থায়ী অফিস না থাকলেও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামালুসাই লেমুঝিড়ি এলাকায় সমিতির জন্য নতুন জমির প্রাঙ্গন ক্রয় ও প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমিতির সকল সদস্য উপকৃত হবেন।

সভায় সমিতির অন্যান্য সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *