বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাইছড়িতে বই বিতরণ অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জানা গেছে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গণিত ও বিজ্ঞান বিষয়ের দুটি করে পাঠ্যবই বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও সীমিত পরিসরে কয়েকটি করে পাঠ্যবই প্রদান করা হয়েছে। অবশিষ্ট পাঠ্যবইগুলো আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বই বিতরণ কার্যক্রমে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন তালুকদার, কিরণ চাকমা, সুমতি রঞ্জন চাকমা, রনবীর চাকমা, রকি ও অন্যান্য উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *