মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর বেতছড়ি এলাকার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মরহুম আলাউদ্দিনের পরিবারের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠন’। সংগঠনের উদ্যোগে মরহুমের শোকাহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

​সংগঠনের উপদেষ্টা মো. বেলাল উদ্দিন জানান, মরহুম আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর অকালমৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকট ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি সংগঠনের প্রবাসী সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের নজরে আসার পর, তাঁরা মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

​সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ চপুর, সাধারণ সম্পাদক মো. রুবেল এবং ক্যাশিয়ার মো. শাকিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​এ সময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের এ ধরনের অসহায় ও বিপন্ন মানুষের পাশে তাদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের এই মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে মরহুমের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *